House Property Owner E-Tax Preparation
গৃহ-সম্পত্তি খাতে আয়ের ই-ট্যাক্স রিটার্ন প্রিপারেশন
ঘোষণাঃ অর্থ আইন ২০২৫ অনুযায়ী নতুন কোর্স জুলাই ২০২৫ থেকে শুরু হবে।
বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দিয়ে আয় থাকলে কীভাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর ওয়েবসাইট থেকে অনলাইনে ই-রিটার্ন দাখিল করবেন তা ধাপে ধাপে এই কোর্সটিতে দেখানো হয়েছে। ভাড়া থেকে মোট আয় এবং তা থেকে করযোগ্য আয় সঠিকভাবে কীভাবে অনলাইনে দেখাবেন তা আলোচনা করা হয়েছে।
কোর্সটিতে কী রয়েছে?
- অনলাইনে কীভাবে রেজিস্ট্রেশন করবেন?
- কোন তথ্যগুলো সঠিকভাবে পূরণ করা গুরুত্বপূর্ণ?
- কোন তথ্যগুলো দরকার পড়বে ই-রিটার্ন প্রস্তুত করার সময়?
- কোন ভাড়া আয়ের তথ্যগুলো দিতে হবে?
- কোন খরচগুলো বাদ দিতে পারবেন?
- আয়কর রেয়াত কত পাবেন?
- কোন বিনিয়োগ/দানের উপর কর রেয়াত দাবি করতে পারবেন?
- কীভাবে নিশ্চিত হবেন সম্পূর্ণ কর রেয়াত পেয়েছেন?
- মোট করযোগ্য আয় সঠিক কিনা তা কীভাবে নিশ্চিত হবেন?
- মোট করদায় সঠিক কিনা তা কীভাবে নিশ্চিত হবেন?
- সঞ্চয়পত্র/ব্যাংক থেকে প্রাপ্ত সুদ থেকে উৎসে কর কর্তন কীভাবে বাদ দিবেন?
- গাড়ি থাকলে কীভাবে ই-রিটার্নে যোগ করবেন?
- স্বর্ণ/নগদ টাকা কত দেখাবেন?
- সম্পদ বেশি দেখালে কোন লাভ আছে কি?
- সম্পদ কত দেখাবেন?
- পাওনা কর কীভাবে অনলাইনে পরিশোধ করবেন?
আকর্ষণীয় কোর্স রিসোর্স
- ট্যাক্স রিটার্ন সফট কপি।
