Salary Tax and Compliance Reporting
বেতন খাতে উৎসে কর এবং কমপ্ল্যায়েন্স রিপোর্টিং
- তারিখঃ ২৫/০৭/২০২৫ (শুক্রবার)।
- সময়ঃ সন্ধ্যা ৬ঃ৩০টা থেকে রাত ৯ঃ৩০টা পর্যন্ত।
- কোর্স ডিউরেশনঃ ৩ঘণ্টা।
- কোর্স মাধ্যমঃ গুগল মিট।
- যোগাযোগঃ ০১৮৮০ ২৯৮৯২৪।
কোর্স আউটলাইন
বেতন প্রদানের সময় কোন ক্ষেত্রে আয়কর আইন ২০২৩ এর ধারা ৮৬ অনুযায়ী উৎসে কর কর্তন করতে হয়? কীভাবে উৎসে কর গণনা করে গড় হারে প্রতি মাসে কর কর্তন করতে হয়? বেতন খাতে উৎসে কর কর্তনের সাথে জড়িত ট্যাক্স স্ট্যাটমেন্টস কখন এবং কীভাবে তৈরি করে আয়কর অফিসে জমা দিতে হয়?
উপরে উল্লিখিত গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও বেতন খাতে উৎসে কর গণনা এবং ট্যাক্স রিপোর্টিং এর সাথে সংশ্লিষ্ট যাবতীয় দরকারি বিষয়াবলি এই লাইভ কোর্সটিতে উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হবে। উৎসে কর গণনার এক্সেল সফট কপি, ট্যাক্স রিপোর্টিং এর জন্য ট্যাক্স স্ট্যাটমেন্টস এর এক্সেল সফট কপি প্রদান করা হবে যা দিয়ে আপনি নিজের অফিসের কাজ সহজেই করতে পারবেন। আর কোর্স চলাকালীন আপনার প্রয়োজনীয় প্রশ্নতো করতেই পারবেন।
আপনি যদি অ্যাকাউন্টস বা এইচআর বিভাগে চাকরি করেন এবং বেতন প্রদানের সাথে জড়িত থাকেন তাহলে এই কোর্সটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, শুধু টিডিএস গণনাই না, বেতন প্রদানের সাথে আয়কর আইন ২০২৩ অনুযায়ী যত ট্যাক্স কমপ্ল্যায়েন্স পালন করতে হয় তা এই কোর্সটিতে আলোচনা করা হবে। তাই এই কোর্সটি আপনার কমপ্লিট প্র্যাকটিকাল গাইড হিসেবে কাজে লাগবে।
কেন এই কোর্সটি আপনার প্র্যাকটিকাল গাইড হিসেবে কাজে আসবে তা নিচের কোর্স কন্টেন্ট থেকে দেখে নিন।
কোর্সটিতে কী রয়েছে?
- কীভাবে বেতন খাতে করযোগ্য আয় গণনা করবেন?
- বিনিয়োগ ভাতা কত বিবেচনা করবেন?
- কর রেয়াত কত বাদ দিবেন এবং কীভাবে গণনা করবেন?
- কোথায় বিনিয়োগ/দান করলে কর রেয়াত পাওয়া যায়?
- মাসিক গড় হারে কর কীভাবে বের করবেন?
- বেতন হ্রাস/বৃদ্ধি পেলে কীভাবে কর সমন্বয় করবেন?
- গাড়ির অগ্রিম কর থাকলে কীভাবে বেতন খাতে কর গণনা করবেন?
- স্যালারি সার্টিফিকেট কীভাবে তৈরি করবেন?
- প্রদত্ত বেতন প্রদানের বিবরণী কীভাবে তৈরি করবেন?
- মাসিক বেতন খাতে উৎসে করের বিবরণী কীভাবে তৈরি করবেন?
- বাৎসরিক বেতন প্রদানের বিবরণী কীভাবে তৈরি করবেন?
- কর্মচারী/কর্মকর্তার রিটার্ন দাখিল সংক্রান্ত বিবরণী কীভাবে তৈরি করবেন?
আকর্ষণীয় কোর্স রিসোর্স
- বেতন খাতে কর গণনার এক্সেল সফট কপি;
- স্যালারি সার্টিফিকেট সফট কপি;
- ট্যাক্স রিপোর্টিং সংক্রান্ত এক্সেল সফট কপি।
