Small Business Tax Return Preparation
ট্যাক্স রিটার্ন প্রিপারেশন – স্মল বিজনেস
ঘোষণাঃ অর্থ আইন ২০২৫ অনুযায়ী নতুন কোর্স জুলাই ২০২৫ থেকে শুরু হবে।
একমালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের আয়ব্যয় এবং দায় ও পরিসম্পদ করদাতার নিজের ট্যাক্স রিটার্নের সাথে প্রদর্শন করতে হয়। কিন্তু ব্যবসা সংক্রান্ত আয়ব্যয় এবং দায় ও পরিসম্পদ আলাদা একটি তফসিলে প্রদর্শন করতে হয়। এবং দায়, পরিসম্পদ ও ব্যয় বিবরণীতে আলাদাভাবে ব্যবসা থেকে সম্পদ এবং ব্যয় দেখাতে হয়। আর ব্যবসা থেকে লাভ বা ক্ষতি মোট আয়ের সাথে যোগ করে কর গণনা করতে হয়।
একজন করদাতার যদি ব্যবসা থেকে আয় থাকে তাহলে কীভাবে করযোগ্য আয় এবং আয়কর গণনা করবেন তা উদাহরণসহ দেখানো হয়েছে। এবং কর গণনার পর কীভাবে ট্যাক্স রিটার্ন প্রিপারেশন করবেন তা দেখানো হয়েছে।
কোর্সটিতে কী রয়েছে?
- মোট আয় থেকে খরচ বাদ দিয়ে কীভাবে করযোগ্য আয় বের করবেন?
- করযোগ্য আয়ের উপর কীভাবে করদায় গণনা করবেন?
- কর রেয়াত কত পাবেন এবং কীভাবে গণনা করবেন?
- ট্যাক্স রিটার্ন কীভাবে প্রিপারেশন করবেন?
আকর্ষণীয় কোর্স রিসোর্স
- ট্যাক্স ক্যালকুলেশন এক্সেল সফট কপি;
- ট্যাক্স রিটার্ন সফট কপি।
